সারা দেশে ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩৪ কর্মকর্তাকে বদলি করেছে সরকার।
সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের আদেশে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
এগুলোতে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
ঢাকা ডেস্ক 









