০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডাকসু নির্বাচন: ২১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:১৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • 166

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ২১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে সিনেট ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘মেজর কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এমনটি যেন ভবিষ্যতেও না ঘটে, তা নিশ্চিত করতে চিফ রিটার্নিং অফিসার ও তার টিম কাজ করছে।কোনো ধরনের বৈষম্য বা অসমতা দেখা দিলে, লিখিতভাবে জানালে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব।’

আরও পড়ুন : ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

চিফ রিটার্নিং অফিসার বলেন, ‘আজ (সোমবার) থেকে নিয়ম মেনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। আগামীকাল (মঙ্গলবার) সকাল ১১টায় সিনেট হলে সকল ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসে আচরণবিধি নিয়ে আলোচনা করা হবে।’

তিনি আরো বলেন, ‘ভোট প্রদানে জটিলতা এড়াতে হলে হলে হল কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, লাইব্রেরি কার্ড অথবা পে-ইন স্লিপ দেখিয়ে ভোট দেওয়া যাবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডাকসু নির্বাচন: ২১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সর্বশেষ আপডেট : ০৬:১৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫