১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ছাত্রদের নগ্ন করে ভিডিও করতেন আফ্রিদি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:২৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • 154

কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। পুরোনো ছবি

জুলাই আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন করে ভিডিও করে রাখতেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তিনি বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলার আসামি।

সোমবার (২৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন।

আইনজীবী নয়ন বলেন, কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে দীর্ঘদিন পুলিশ খুঁজছে। বরিশালে তিনি আত্মগোপন করে ছিলেন। পরে গতকাল তাকে পেয়েছে সিআইডি। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের জিম্মি করে নগ্ন ভিডিও করে রেখে দিতেন।

তিনি বলেন, তৌহিদ আফ্রিদিকে আজ সিআইডি তাকে আদালতে উপস্থাপন করলে শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তার ওপর আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিদের ছোড়া গুলিতে আসাদুল মারা যান।

আরও পড়ুন : কক্সবাজারে নারী পর্যটকের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ, টিকটকার গ্রেপ্তার

এ ঘটনা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদীন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। এই মামলায় নাসির উদ্দিন ২২ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি।

এর আগে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন আফ্রিদি ও তার বাবা বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছাত্রদের নগ্ন করে ভিডিও করতেন আফ্রিদি

সর্বশেষ আপডেট : ০৯:২৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫