বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল। আগের চেয়ে এটি বেড়ে দাঁড়িয়েছে ৩০.৮৭ বিলিয়ন মার্কিন ডলার। রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ২৫ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন : বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়াতে চায় পাকিস্তান
উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।
ঢাকা ডেস্ক 









