০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মোহম্মদপুর থানার সেই ওসির বদলি, মিষ্টি বিতরণ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:১৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 126

ওসির বদলির খবরে মিষ্টি বিতরণ করেন স্থানীয়রা। ছবি : সংগৃহীত

ঢাকার মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে বদলি করা হয়েছে। এই খবরে থানার সামনে মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা। রবিবার (২৪ আগস্ট) বিকেলে বদলির খবর পাওয়ার পর মিষ্টি বিতরণ করেন তারা।

এ সময় বিভিন্ন সময়ে ওসির অনিয়ম-দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় স্থানীয়দের।

এর আগে রোববার ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বদলির আদেশে বলা হয়, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে ডিএমপির গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

আরও পড়ুন : ডিবির সেই এসআইকে ধরে বেধড়ক পেটাল জনতা

প্রসঙ্গত, ‘ঐক্যবদ্ধ মোহাম্মদপুর’ ব্যানারে গত ২৫ জুলাই মোহাম্মদপুর থানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয়রা। এ সময় তারা ওসির বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, চাঁদাবাজ, চোর চক্র ও ছিনতাইকারীদের সঙ্গে আঁতাতের অভিযোগ তোলেন। এরই মধ্যে তার বিরুদ্ধে ১০ লাখ টাকার মাদক মামলা গায়েবের খবর প্রকাশ্যে আসে।

পরে ওসির পক্ষ নিয়ে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ীরা আলাদা একটি মানববন্ধন করেন। এটি ব্যাপক আলোচনায় আসে। পাশাপাশি মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে ছিনতাইয়ের ঘটনায় এক ভুক্তভোগীর পোস্ট ভাইরাল হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মোহম্মদপুর থানার সেই ওসির বদলি, মিষ্টি বিতরণ

সর্বশেষ আপডেট : ১০:১৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫