সামাজিক মাধ্যমে সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে এক নারীর ছবি ছড়িয়ে পড়ে। তবে তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার ছবিটি এআই দিয়ে তৈরি বলে জানিয়েছে ।
রোববার (২৪ আগস্ট) দুপুরে রিউমর স্ক্যানারের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে রিউমর স্ক্যানার জানায়, দুজনের ভিন্ন দুইটি ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে।
আরও পড়ুন : হ্যাকিংয়ের শিকার গুগল,২৫০ কোটি জিমেইল ব্যবহারকারী বিপদে
এছাড়া, তুলনামূলক বিশ্লেষণেও ছবিতে একাধিক এআই জনিত অসঙ্গতি ধরা পড়েছে। যেমন, মূল ছবিতে ওই নারীর হাতে থাকা ফুল ভাইরাল ছবিতে অসম্পূর্ণ ও বিকৃত আকারে দেখা যাচ্ছে।
ঢাকা ডেস্ক 









