০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঢাবির হলগুলোর সংকট নিরসনে ছাত্রদলকে প্রস্তাবনা দেওয়ার আহ্বান তারেক রহমানের

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • 80

তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোর সংকট নিরসন ও খাবারের মান উন্নয়নে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে লিখিত প্রস্তাবনা তৈরির আহ্বান জানিয়েছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতাকর্মী এবং কিছু সংখ্যক শিক্ষার্থীর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক সংকট নিরসনে আবাসিক হল গুলোতে বসবাস এবং খাবারের মান বাড়ানো অত্যন্ত জরুরি ।

আরও পড়ুন : ড. ইউনূসের কারণে শুল্ক ইস্যুতে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

এ ব্যাপারে আমি শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলে হল গুলোতে বিদ্যমান সমস্যা এবং সমাধানে একটি লিখিত প্রস্তাবনা বিএনপির কাছে উপস্থাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতা– কর্মীদের কে আহ্ববান জানাই ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, দেশের অন্য বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষক- শিক্ষার্থীদের সাথে কথা বলে সেই সব বিশ্ববিদ্যালয় সমস্যা এবং সম্ভবনা নিয়ে শুপারিশসহ রির্পোট তৈরি করার জন্য ইতোমধ্যেই বিএনপির পক্ষ থেকে ছাত্রদলের সংশ্লিষ্ট নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাবির হলগুলোর সংকট নিরসনে ছাত্রদলকে প্রস্তাবনা দেওয়ার আহ্বান তারেক রহমানের

সর্বশেষ আপডেট : ০২:৫৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫