০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে ‘গোমর ফাঁস’ করবেন ঢাবি ভিসি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • 125

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি স্পষ্ট করে বলেন, ‘কেউ যদি এই নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে আমি দায়িত্ব ছেড়ে দিয়ে প্রকাশ্যে বলে দেবো—কে কী করেছে।’

শনিবার (২৩ আগস্ট) দুপুরে টিএসসি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, ‘ডাকসু নির্বাচন আয়োজন যেকোনো পরিস্থিতিতেই চ্যালেঞ্জিং। তবে আমরা সব পক্ষের সঙ্গে আলোচনা করেছি, কমিশনের নির্দেশনায় কাজ এগোচ্ছে। পুরো জাতি এই নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখছে।’

আরও পড়ুন : ডাকসুর ভিপি-জিএস পদে লড়াই করা প্রার্থীদের পরিচয়

তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে সঙ্গে নিয়ে কাজ চলছে। ‘জাতীয় প্রতিষ্ঠান হিসেবে অন্যায় প্রতিহত করার ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব সময় ছিল, এবারও ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তা বজায় রাখতে হবে,’ বলেন উপাচার্য।

ভিসি বলেন, ‘আমাদের সমস্যা অনেক, কিন্তু আমরা সেগুলো চিহ্নিত করেছি এবং সমাধানের পথে এগোচ্ছি। গতকাল রাতেও নির্বাচন কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছি। গত নয়-দশ মাস ধরে ধারাবাহিকভাবে আলাপ-আলোচনা চালিয়েই আমরা মাঠে নেমেছি।’

ছাত্রসংগঠনগুলোর ভূমিকা প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘তাদের মতভেদ থাকলেও এখন পর্যন্ত তারা বড় ধরনের কোনো সংঘাতে জড়ায়নি। এটাই ইতিবাচক ইঙ্গিত।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে ‘গোমর ফাঁস’ করবেন ঢাবি ভিসি

সর্বশেষ আপডেট : ০৪:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫