০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জাতীয় নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত, কোনো ষড়যন্ত্রেই ব্যাহত হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:০২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • 93

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যে সময়সূচি ঘোষণা করেছেন, তার আলোকে আগামী ফেব্রুয়ারির নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত হচ্ছি। জনগণ, রাজনৈতিক দল ও গণমাধ্যম এখন নির্বাচনের দিকে মুখিয়ে আছে। এ প্রক্রিয়াকে কোনো ষড়যন্ত্রই বাধাগ্রস্ত করতে পারবে না।”

শনিবার (২৩ আগস্ট) গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আরও পড়ুন : নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

সবজির বাজারে অস্থিতিশীলতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হওয়ায় দামে প্রভাব পড়েছে। তবে আলুর দাম কমেছে। তিনি আরও জানান, দেশে গবেষণা জোরদার করা হলে বিদেশ থেকে বীজ আলু আমদানি বন্ধ করা সম্ভব হবে। ফলে উৎপাদন খরচ কমবে এবং কৃষকরা উপকৃত হবেন।

তিনি বলেন, সরকার নির্ধারিত দামে আলু কিনবে যাতে কৃষক ন্যায্যমূল্য পান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং এ প্রক্রিয়া চলমান। সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে সীমান্ত অতীতের তুলনায় অনেক বেশি সুরক্ষিত এবং সীমান্তবর্তী মানুষের সচেতনতা বেড়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, আসন্ন নির্বাচন নিয়ে দেশে একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাতীয় নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত, কোনো ষড়যন্ত্রেই ব্যাহত হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ আপডেট : ০৪:০২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫