পাকিস্তান উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুদিনের সফরে ঢাকায় অবস্থান করছেন। সফরকালে তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার গুলশানের বাসভবন ফিরোজায় যাবেন।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপি চেয়ারপারসনের বাসায় তার যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আরও পড়ুন : ১৩ বছর পর ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
শনিবার (২৩ আগস্ট) দুপুরে পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইসহাক দার। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন বলে জানা গেছে।
ঢাকা ডেস্ক 









