০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সৌদির নারীদের সম্পর্কে চমকপ্রদ তথ্য, জানলে অবাক হবেন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • 175

ছবি : সংগৃহীত

সৌদি আরবের নারীদের ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে দেশটি। ‘ভিশন ২০৩০’-এর লক্ষ্য পূরণে নারীদের সক্রিয় অংশগ্রহণ ব্যাপক আকারে বেড়েছে। ২০২৪ সালে সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় নারীদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা গেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকস প্রকাশিত ‘সৌদি নারী পরিসংখ্যান রিপোর্ট ২০২৪’-এর তথ্যমতে, বর্তমানে দেশটিতে মোট সৌদি নারীর সংখ্যা ৯৮ লাখ ৭ হাজার ৬৬৩ জন। এদের মধ্যে ১৫-৩৪ বছর বয়সী নারীদের অনুপাত ৩৫ দশমিক ৭ শতাংশ।

২০২৪ সালে সৌদি নারীদের চাকরির হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৮ শতাংশ, এবং শ্রমবাজারে অংশগ্রহণের হার পৌঁছেছে ৩৬ শতাংশে। নারী বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে হয়েছে ১৩ শতাংশ, যা ২০২২ সালে ছিল ১৯ শতাংশ।

২০২৪ সালের শেষ প্রান্তিকে এই হার আরও কমে ১১ দশমকি ৯ শতাংশে দাঁড়িয়েছে।দেশটিতে প্রাইভেট সেক্টরে কর্মরত সৌদি নারীর সংখ্যা ৯ লাখ ৯৭ হাজার জন। আর সরকারি সেক্টরে ৫ লাখ ছয় হাজার এবং পাবলিক সেক্টরে এক লাখ ৫৭ হাজার ৬০০ জন। সৌদিতে নারীদের সপ্তাহিক গড় কাজের সময় ৩৯ ঘণ্টায় দাঁড়িয়েছে।

দেশটিতে ১৫ থেকে ২৪ বছর বয়সী নারীদের গড় মাসিক বেতন ৪ হাজার ৮৩২ রিয়াল, ২৫ থেকে ৫৪ বছর বয়সীদের গড় আয় আট হাজার ৩২৮ রিয়াল এবং ৫৫ থেকে তদূর্ধ্বদের আয় ১০ হাজার ৭৩৯ রিয়াল।

আরও পড়ুন : গুম-খুনের শিকার পরিবারের কান্না বন্ধে ব্যর্থ সরকার: মির্জা ফখরুল

নারীদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় বিনোদনমূলক কার্যকলাপ হলো পার্ক ও বাগানে ভ্রমণ করা। এসব জায়গায় অংশগ্রহণের হার ৬২ দশমিক ৭ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ বছর ও তার বেশি বয়সী নারীদের মধ্যে ৩৫ দশমিক ৩ শতাংশ নারীর স্নাতক বা সমমানের ডিগ্রি রয়েছে। ২০২৪ সালে ১ হাজার ৯৫৬টি স্থানীয় ও আন্তর্জাতিক ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন।

এছাড়া ১৮ বছর ও তার বেশি বয়সী নারীদের মধ্যে ৪৪ দশমিক ৬ শতাংশ নারী সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সৌদির নারীদের সম্পর্কে চমকপ্রদ তথ্য, জানলে অবাক হবেন

সর্বশেষ আপডেট : ০৬:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫