০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শাহরুখপুত্র আরিয়ানের প্রথম ছবিতে সালমান-ববি-রণবীর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:১৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • 95

ছবি : সংগৃহীত

বলিউডে পা রাখছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সদ্যই তার প্রথম সিরিজের টিজার প্রকাশ পেয়েছে। নিজের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**ডস অব বলিউড’ মুক্তির আগেই হইচই ফেলে দিয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। টিজার প্রকাশ্যে আসার পর থেকেই আরিয়ানকে নিয়ে শুরু হয়েছে চর্চা।

সম্প্রতি ট্রেইলার উন্মোচন অনুষ্ঠানে রীতিমতো সবার মন জয় করেছেন এই তরুণ। এ অনুষ্ঠানে ছেলেকে উৎসাহ দিতে ভাঙা হাত নিয়ে উপস্থিত ছিলেন স্বয়ং শাহরুখ খান। তিনিই মূলত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। তার স্ত্রী গৌরী খানও এসেছিলেন, সিরিজটি প্রযোজনা করেছেন বলিউডের এই ফার্স্ট লেডি।

এই অনুষ্ঠানে নিজের ব্যক্তিত্ব, রসবোধ ও প্রেজেন্টেশন দিয়ে সবাইকে চমকে দিয়েছেন আরিয়ান। তার একটি ইমেজ গড়ে উঠেছিল এতোদিন, কখনো তাকে হাসতে দেখা যেত না। কিন্তু এদিন একেবারেই ভিন্ন মানুষ হয়ে সবার সামনে আসেন আরিয়ান। শুধু বাবার মতো দেখতে নন, পেয়েছেন বাবার সেন্স অব হিউমারও।

আরও পড়ুন : আমি মিথ্যা বলেছি!  হাতজোড় করে আপনাদের কাছে ক্ষমা চাইছি: আমির খান

তিনি বলেন, কেউ জন্ম নেয় হিরোর পরিবারে আর কেউ জন্ম নেয় হিরো হয়ে। বলিউডের তেমনি এক নবাগত আউটসাইডারের প্রথম সিনেমাই হুট করে হিট হয়ে যায়। তার প্রেম হয় ইন্ডাস্ট্রির মেগাস্টারের মেয়ের সাথে। এরপর নানা নাটকীয়তা ও অ্যাকশনের মধ্য দিয়ে সিরিজের গল্প এগিয়ে যায়। অনুমান করা যাচ্ছে, এতে বলিউডের অন্দরের নানা খবর উঠে আসবে। ট্রেইলার দেখলে সহজেই বোঝা যায়, এটি কতটা বিগ বাজেটের সিরিজ। ছবির লোকেশন, সেট, প্রপস, কাস্টিং- সবই চমকপ্রদ।

তবে সবচেয়ে বেশি চমক দিয়েছে সিরিজটির অতিথি চরিত্রগুলো। মেগাস্টার সালমান থেকে শুরু করে এ সময়ের সুপারস্টার রণবীর সিং, এমনকি সেলিব্রেটি পরিচালক করণ জোহরকেও দেখা যাবে সিরিজটিতে।

বলে রাখা ভালো, অতিথি চরিত্র হলেও এই সিরিজের মাধ্যমে প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করবেন সালমান খান। এর আগে অবশ্য তিনি ‘বিগ বস ওটিটি’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শাহরুখপুত্র আরিয়ানের প্রথম ছবিতে সালমান-ববি-রণবীর

সর্বশেষ আপডেট : ১২:১৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫