দীর্ঘ ছয় বছর পর আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। আসন্ন নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়জন এবং জিএস পদে লড়বেন আটজন প্রার্থী। দলীয় ও স্বতন্ত্র প্যানেল থেকে তারা ইতিমধ্যে প্রচার শুরু করেছেন।
ভিপি পদে প্রার্থীরা
১. আবিদুল ইসলাম খান – বিএনপি ছাত্রদল, ইসলামিক স্টাডিজ, কুমিল্লা।
২. আবু সাদিক কায়েম – ইসলামী ছাত্রশিবির, রাষ্ট্রবিজ্ঞান, চট্টগ্রাম।
৩. বিন ইয়ামিন মোল্লা – ছাত্র অধিকার পরিষদ, লোকপ্রশাসন, কুড়িগ্রাম।
৪. মোহাম্মদ ইয়াছিন আরাফাত – ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামিক স্টাডিজ, নোয়াখালী।
৫. শেখ তাসনীম আফরোজ ইমি – সম্মিলিত বাম জোট, সমাজবিজ্ঞান, খুলনা।
৬. জামালুউদ্দীন মুহাম্মদ খালিদ – স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ, আরবি, চাঁদপুর।
৭. আব্দুল কাদের – গণতান্ত্রিক ছাত্রসংসদ, সমাজকল্যাণ ও গবেষণা, লক্ষ্মীপুর।
৮. উমামা ফাতেমা – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (স্বতন্ত্র ঐক্য), প্রাণরসায়ন, চট্টগ্রাম।
৯. শামীম হোসেন – স্বতন্ত্র প্রার্থী, ইংরেজি, সাতক্ষীরা।
আরও পড়ুন : ‘ডাকসুতে আগুন লাগাতে এলাম বন্ধুরা’
জিএস পদে প্রার্থীরা
১. তানভীর বারী হামিম – বিএনপি ছাত্রদল, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, খুলনা।
২. এস এম ফরহাদ – ইসলামী ছাত্রশিবির, সমাজকল্যাণ ও গবেষণা, চট্টগ্রাম।
৩. সাবিনা ইয়াসমিন – ছাত্র অধিকার পরিষদ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, পটুয়াখালী।
৪. খায়রুল আহসান মারজান – ইসলামী ছাত্র আন্দোলন, আন্তর্জাতিক সম্পর্ক, বরগুনা।
৫. মেঘমল্লার বসু – ছাত্র ইউনিয়ন, শান্তি ও সংঘর্ষ, রাজবাড়ী।
৬. মাহিন সরকার – সমন্বিত শিক্ষার্থী সংসদ, বাংলা, সিরাজগঞ্জ।
৭. আবু বাকের মজুমদার – গণতান্ত্রিক ছাত্রসংসদ, ভূতত্ত্ব, কুমিল্লা।
৮. আল সাদী ভূঁইয়া – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (স্বতন্ত্র ঐক্য), নৃবিজ্ঞান, ব্রাহ্মণবাড়িয়া।
তপশিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিনে ফল ঘোষণা করা হবে।
ঢাকা ডেস্ক 









