০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গেন্ডারিয়ায় বিদ্যুৎ ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • 90

ছবি : সংগৃহীত

সড়কের পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে রাজধানীর গেন্ডারিয়ায় একটি ফ্ল্যাটে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ২টার দিকে গেন্ডারিয়া হরিচরণ রোডের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মোসলেম উদ্দিন (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫০) এবং ছেলে মেজবাহ উদ্দিন (২৮)।

পরিবারের স্বজনরা জানান, গেন্ডারিয়ার ওই বাসার দ্বিতীয় তলায় তারা থাকতেন। বাসার পাশে বিদ্যুতের ট্রান্সফরমার স্থাপন করা ছিল। মধ্যরাতে ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে, যা থেকে আগুন লেগে যায় বাসায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ফলে পরিবারটির তিনজন দগ্ধ হন। ভোরে তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

আরও পড়ুন : ফসলি জমিতে মাছের ঘের তৈরির চেষ্টা চেয়ারম্যানের, ১৪৪ ধারা জারি

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমার ৫৫ ও মেজবাহর ১০০ শতাংশই পুড়ে গেছে। এ ছাড়া তাদের শ্বাসনালিও পুড়ে গেছে। ৩ জনের অবস্থায় আশঙ্কাজনক।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গেন্ডারিয়ায় বিদ্যুৎ ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

সর্বশেষ আপডেট : ০৪:০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫