ওজন কমানো নিয়ে নানা মিথ প্রচলিত রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শোনা যায়—‘গরম পানি খেলেই মেদ গলে যায়’। অনেক স্বাস্থ্যসচেতন মানুষ প্রতিদিন গরম পানি পান করেন কেবল এই বিশ্বাসে। কিন্তু আসলেই কি শুধু গরম পানি খেলেই ওজন কমে?
গরম পানি কি মেদ ঝরায়?
পুষ্টিবিদদের মতে, গরম পানি সরাসরি চর্বি ঝরায় না, কিংবা ওজন কমাতেও এর কোনো সরাসরি ভূমিকা নেই। তাই শুধুমাত্র গরম পানি পান করে ওজন কমবে—এ ধারণা ভ্রান্ত।
তবে গরম পানির উপকারিতা কী?
- গরম পানি সম্পূর্ণ অকার্যকর নয়। বরং এটি শরীরের বিভিন্ন উপকারে আসে—
- হজমশক্তি বাড়াতে সাহায্য করে
- হজমকারী এনজাইম সক্রিয় করে
- শরীর থেকে টক্সিন বের করতে সহায়তা করে
- অন্ত্রের কার্যকারিতা উন্নত করে
- শরীরকে হাইড্রেট রাখে
এসব কারণে নিয়মিত গরম পানি পান করলে শরীর হালকা ও সতেজ অনুভূত হয়।
আরও পড়ুন : রান্নাঘর থেকে নিমিষেই পিঁপড়া দূর করার উপায়
তাহলে ওজন কমাতে কী করবেন?
ওজন নিয়ন্ত্রণের জন্য কোনো শর্টকাট নেই। এর জন্য প্রয়োজন সঠিক জীবনযাপন। বিশেষজ্ঞদের পরামর্শ হলো—
১. প্রতিদিন স্বাস্থ্যকর ও সুষম খাবার খাওয়া
২. অতিরিক্ত ক্যালোরি এড়িয়ে চলা
৩. নিয়মিত ব্যায়াম বা হাঁটার অভ্যাস গড়া
৪. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা
৫. মানসিক চাপ কম রাখা
এই নিয়মগুলো মেনে চললে ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণে আনা সম্ভব।
ঢাকা ডেস্ক 















