০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কলকাতায় বাংলাদেশি সন্দেহে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে বেধড়ক মারধর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 106

বাংলাদেশি সন্দেহে মারধরের শিকার হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বুধবার (২০ আগস্ট) রাতে শিয়ালদহ ব্রিজের নিচে মোবাইল সরঞ্জামের দোকানে কেনাকাটা করতে গিয়ে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত শিক্ষার্থীসহ কয়েকজনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিক্ষার্থী কারমাইকেল হোস্টেলের বাসিন্দা। তিনি দোকান থেকে পণ্য কেনার সময় বাংলায় কথা বললে হিন্দিভাষী এক দোকানির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। অভিযোগ, ওই দোকানি শিক্ষার্থীকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে গালিগালাজ শুরু করেন এবং পরে তাকে শারীরিকভাবে আক্রমণ করেন।

ঘটনার পর সহপাঠীদের সঙ্গে নিয়ে ওই শিক্ষার্থী আবারও দোকানে গেলে সেখানে উপস্থিত কয়েকজন ব্যবসায়ী একযোগে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে শিক্ষার্থীদের মারধর করা হয়। এতে অন্তত আটজন আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : পাবনায় চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

আহতদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শিক্ষার্থীরা শিয়ালদহ মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা থানার সামনে বিক্ষোভও করেছেন। এক আহত শিক্ষার্থী বলেন, “বাংলায় কথা বললেই যদি বাংলাদেশি বলে হেনস্থা করা হয়, তবে আমাদের নিরাপত্তা কোথায়? দোষীদের কঠোর শাস্তি চাই।”

মুচিপাড়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কলকাতায় বাংলাদেশি সন্দেহে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে বেধড়ক মারধর

সর্বশেষ আপডেট : ০৩:০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫