স্থানীয় সরকার নির্বাচনে এখন থেকে দলীয় প্রতীক থাকবে না। এ লক্ষ্যে প্রতীক বরাদ্দের ধারাগুলো বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
সোমবার (১৮ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত অধ্যাদেশটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি হয়। পরে মঙ্গলবার (১৯ আগস্ট) বিষয়টি প্রকাশ্যে আসে।
আরও পড়ুন : খুলনায় ধুন্দল চাষে স্বাবলম্বী আলম শেখ
এর আগে, গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়।
পরে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ হলো।
ঢাকা ডেস্ক 









