বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ ভিডিওগুলোর সত্যতা যাচাই করছে।
আজ মঙ্গলবার গভর্নরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন : আরও পড়ুন : রাশিয়া-ইউক্রেন উভয়কে ভূখণ্ড ছাড় দিতে হবে : ট্রাম্প
গত বৃহস্পতিবার থেকে বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ভিডিওগুলো ছড়িয়ে পড়ে। সোমবার থেকে তা সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়। এর পর থেকেই বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
গত বছর ৮ আগস্ট আন্দোলনের মুখে বিএফআইইউর তৎকালীন প্রধান মো. মাসুদ বিশ্বাস পদত্যাগ করেন।
আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলনের মুখে গত বছরের ৮ আগস্ট পদত্যাগে বাধ্য হন বিএফআইইউর তৎকালীন প্রধান মো. মাসুদ বিশ্বাস।
ঢাকা ডেস্ক 









