পটুয়াখালীর বাউফলের কেশবপুর রাতের আধারে দেশীয় অস্ত্র দেখিয়ে কয়েক বাড়িতে টাকা দাবি করার অভিযোগে চারজন শিক্ষার্থীকে আটক করেছে সেনা সদস্যরা। সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে লেফটেন্যান্ট রাশিদ আহমেদ তকীর নেতৃত্বে বিএ-১১৯৭৬ সেনা টহল দল স্থানীয়দের সহযোগিতায় অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলো, মেহেদী, জিহাদ, জাহিদ ও রাফসান। তাদের বাড়ি সূর্যমণি ইউনিয়নের নুরাইনপুর এলাকায়।
সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সদ্য এইচএসসি শেষ করেছে এবং পিকনিক করার টাকা জোগাড়ের জন্য এধরনের পরিকল্পনা করেছিল।
আরও পড়ুন : ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
আটকদের বাউফল আর্মি ক্যাম্প থেকে থানায় হস্তান্তর করা হয়েছে। হোয়াটসঅ্যাপ বার্তায় বাউফলের অস্থায়ী সেনা ক্যাম্পের পক্ষ থেকে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সাথে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। অপরাধের ধরণ নিশ্চিত হয়ে, ধারা মোতাবেক মামলা গ্রহণ প্রক্রিয়াধীন।
ঢাকা ডেস্ক 









