০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পরীমণির মেয়ে আইসিইউতে ভর্তি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • 119

ছবি : সংগৃহীত

নায়িকা পরীমণি দুই সন্তানসহ পরিবারের তিনজনই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে অভিনেত্রীর মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে গুরুতর অসুস্থ থাকায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে পরীমণি ফেসবুকে জানান, তার মেয়ে আইসিইউতে ভর্তি, ছেলে পদ্মের জ্বর ১০২ ডিগ্রি এবং তার নিজস্ব জ্বর ১০৩.৫ ডিগ্রি, সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট রয়েছে।

এর আগে ‎সোমবার সকালে এক পোস্টে অভিনেত্রী লেখেন, বাসার সবার জ্বর।

আরও পড়ুন : ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

রোববার (১৭ আগস্ট) সকালে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে হাসপাতালে যান পরী। সঙ্গে নেন তার ছেলেকেও। চিকিৎসক তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। বর্তমানে একমাত্র ছেলে পদ্ম ও পরীমণি নিজেও হাসপাতালে ভর্তি রয়েছেন।

পরীমণির ঘনিষ্ঠজন জানান, শ্বাসকষ্ট কিছুটা কমলেও তার জ্বর এখনো উচ্চমাত্রার এবং শরীরে ব্যথা রয়েছে। চিকিৎসকরা আরও কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পরীমণির মেয়ে আইসিইউতে ভর্তি

সর্বশেষ আপডেট : ১০:৪৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫