০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

উপদেষ্টা আসিফ নজরুলের পৈত্রিক বাড়িতে অগ্নিসংযোগের খবর!

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • 101

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের ওপর ক্ষোভের প্রেক্ষিতে কুমিল্লার মিঠাইভাঙায় আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে ছাত্রলীগ ও সাধারণ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে আসিফ নজরুলের কুমিল্লার পৈত্রিক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের দাবিরও কোনো সম্পর্ক নেই।

প্রকৃতপক্ষে, প্রচারিত ভিডিওটি গত ৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টার দিকে কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার।

আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম ‘জাগো নিউজ’ এর ইউটিউব চ্যানেলে ‘কুমিল্লায় বাহারের বাড়ি ভা’ঙ’চু’র, অ’গ্নি’সংযোগ’ শিরোনামে গত ৬ ফেব্রুয়ারিতে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে মিল পাওয়া যায়।

ভিডিওটিতে বলা হয়, “কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্রজনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১ টার দিকে নগরীর মুন্সেফবাড়িতে এ ভাঙচুর করা হয়।”

আরও পড়ুন : ভিটেবাড়ি বিক্রি করে শ্বশুর-শাশুড়িকে নিঃস্ব করলেন জামাই নাজমুল

উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে ‘কুমিল্লায় বাহাউদ্দিনের বাড়িতে ভাঙচুর, আগুন’ শিরোনামে গত ৬ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

প্রতিবেদনটিতে বলা হয়, “কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধরা পেট্রল ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেন।

এছাড়াও, এ বিষয়ে অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা পোস্ট’ এর ওয়েবসাইটে ‘কুমিল্লার সাবেক এমপি বাহারের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ’ শিরোনামে গত ৬ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

আরও পড়ুন : সরকারি চাকরিজীবীদের জন্য আরও এক সুখবর

প্রতিবেদনটিতে বলা হয়, “সারাদেশে বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে নগরীর মুন্সেফে অবস্থিত বাহারের তিনতলা বাড়িতে হামলে পড়েন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময়, বাহারের বাড়ির দরজা-জানালা ভাঙার চেষ্টা করা হয়। ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষুব্ধরা। তবে বুলডোজার বা অন্য কোনো মেশিন না থাকলেও হাতে থাকা শাবল, লাঠি দিয়ে ভাঙচুর করা হয়। একপর্যায়ে অকটেন ও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বাহারের বাড়িটিতে। এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও ওই বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছিল।”

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হওয়ার সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, গত ৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ভিডিওকে সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুলের পৈত্রিক বাড়িতে অগ্নিসংযোগের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

উপদেষ্টা আসিফ নজরুলের পৈত্রিক বাড়িতে অগ্নিসংযোগের খবর!

সর্বশেষ আপডেট : ১০:১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫