০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইসিকে ৪০ লাখ ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৪৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • 119

নির্বাচন কমিশনের (ইসি) সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশকে ৪০ লাখ ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় ইইউ অংশীদার হিসেবে পাশে থাকতে চায়।

মাইকেল মিলার জানান, ইইউ মূলত ‘ভোটার এডুকেশন’ কর্মসূচির ওপর বিশেষ জোর দেবে। পাশাপাশি কার্যকর পরিকল্পনা, বিরোধ নিষ্পত্তি ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে ইসির সামগ্রিক দক্ষতা বাড়াতে সহযোগিতা করবে। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে নাগরিক পর্যবেক্ষণকে গুরুত্ব দিতে হবে এবং এ বিষয়ে ইসিকে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া হবে।

আরও পড়ুন : আগামী সপ্তাহেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ : ইসি সচিব

এ সময় ইইউ রাষ্ট্রদূত জানান, আগামী নির্বাচনে সম্ভাব্য একটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার ও ইসির সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাবে ইইউ।

তিনি বলেন, “আগামী মাসে ইইউর একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে। তারা পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশনের মতো নয়, বরং এখানে পরিবেশ মূল্যায়ন করবে। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা, স্বাধীনতা ও জবাবদিহিতা বজায় থাকুক—এটাই আমাদের লক্ষ্য।”

বৈঠকে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসির নির্বাচনী বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন। তারা নির্বাচনী প্রক্রিয়ায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন বলে জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইসিকে ৪০ লাখ ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন

সর্বশেষ আপডেট : ০৫:৪৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫