১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পাবনার সড়কের পাশে দুই নারীর মরদেহ উদ্ধার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • 109

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় সড়কের পাশে পড়ে থাকা দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) ভোরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের বয়স আনুমানিক ৬০ ও ৩৫ বছর হলেও তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, ভোরে তারা সড়কের পাশে দুই নারীর নিথর দেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দ্রুতগামী গাড়ির চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এলাকাবাসীর দাবি, নিহতরা দীর্ঘদিন ধরে এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন।

আরও পড়ুন : রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পাবনার সড়কের পাশে দুই নারীর মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট : ০১:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫