১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কুয়েতে ভিক্ষা করছিলেন বাংলাদেশি দুই নারী, অতঃপর…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • 133

কুয়েতের রাজধানী কুয়েত সিটি। ছবি : সংগৃহীত

কুয়েতে গিয়ে ভিক্ষা করছিলেন বাংলাদেশি দুই নারী। এ ঘটনায় তাদেরকে আটক করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় শনিবার (১৬ আগস্ট) দেশটির গণমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভিক্ষা করার অপরাধে কুয়েতের বিভিন্ন স্থান থেকে ১৪ জন প্রবাসী নারী ভিক্ষুককে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাদের মধ্যে সাতজন জর্ডানিয়ানের, তিনজন ভারতের, দুইজন বাংলাদেশের শ্রীলঙ্কান ও সিরিয়ার একজন করে রয়েছেন।

আটককৃত ব্যক্তিদের নাম, লিঙ্গ, জাতীয়তা বিস্তারিত প্রকাশ করেছে দ্য টাইমস।

প্রতিবেদনে বলা হয়, কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ ইউসুফ সৌদ আল সাবাহর নির্দেশে এবং জাতীয়তা ও আবাসিক খাতের প্রধানের তত্ত্বাবধানে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবাসিক ও শ্রম আইন প্রয়োগ এবং নেতিবাচক আচরণ রোধ করার জন্য দেশজুড়ে নিরাপত্তা অভিযান জোরদার করেছে।

আরও পড়ুন : মালয়েশিয়া যেতে ইচ্ছুকদের জন্য সুখবর

প্রতিবেদনে আরও বলা হয়, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, আবাসন এবং শ্রম বিধিমালা প্রয়োগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, কুয়েতের আইন অনুযায়ী ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ এবং এটি করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কুয়েতে ভিক্ষা করছিলেন বাংলাদেশি দুই নারী, অতঃপর…

সর্বশেষ আপডেট : ০৯:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫