১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ধানমণ্ডির ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া সেই রিকশাচালকের জামিন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:২৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 75

ছবি : সংগৃহীত

ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ১৫ আগস্ট ফুল দিতে গিয়ে গণপিটুনির পর হত্যাচেষ্টা মামলায় কারাগারে যাওয়া রিকশাচালক মো. আজিজুর রহমান জামিন পেয়েছেন।

রোববার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই বলে জানান সংশ্লিষ্ট সূত্র।

আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডির ৩২-এ ফুল দিতে গিয়ে মারধরের শিকার হন আজিজুর। তিনি নিজেকে রিকশাচালক বলে পরিচয় দেন। সেদিন তাকে দেখেই ‘আওয়ামী লীগ, আওয়ামী লীগ’ বলে চিৎকার করতে থাকে লোকজন।

তাদের মধ্যে উপস্থিত এক ব্যক্তি ওই রিকশা চালকের হাত থেকে ফুলের তোড়া টেনে নিয়ে ছিঁড়ে ফেলেন। ফুলের তোড়ায় লেখা ছিল ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস।’

কাঁদতে কাঁদতে রিকশাচালক বলছিলেন, ‘আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছি ভাই। আমি একটা ফুলের তোড়া কিনছিলাম শাহবাগ থেকে ৪শ টাকা দিয়ে ভাই, আমার বহুত কষ্টের টাকা। আমি সারাদিনে এই টাকাটা ইনকাম করছি। আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি কোনো রাজনীতি বা দলের সঙ্গে সম্পৃক্ত না ভাই।’

পরে উপস্থিত লোকজন তার রিকশাটিও ভেঙে ফেলার চেষ্টা করেন। এ সময় ওই রিকশাচালককে কয়েকজন মারধর করলে ওই ব্যক্তিকে পুলিশ নিয়ে যায়।

পরদিন ১৬ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার ধানমণ্ডি থানার এক হত্যাচেষ্টা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন ধানমণ্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান।

পরে শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ধানমণ্ডির ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া সেই রিকশাচালকের জামিন

সর্বশেষ আপডেট : ০৪:২৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫