০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

স্ত্রীর ভালোবাসা না পেয়ে স্বামীর আত্মহত্যা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:২১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 77

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় ভাড়া বাসা থেকে লোকমান সরদার (৩২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাসা থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে।

চিরকুটে লেখা রয়েছে–‘আমার বউ টাকা টাকা করত। আর আমার কথা শুনত না। আমাকে মিথ্যা ভালোবাসত। তা আমি জানতাম। আমি বুঝে গেছি, আমার টাকা না থাকলে শেষে আমাকে ছেড়ে যাবে। তাই আমি মরে গেলাম।’ চিরকুটটি তাঁর লেখা কি না, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লোকমানের লাশ পাওয়া যায়। তিনি ওই ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারের ছেলে। পাখিমারা বাজারে দরজির দোকান ছিল তাঁর।

আরও পড়ুন : ‘ঠিকাদারির টাকা’ নিতে ঢাবিতে এসে আটক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা

লোকমানের পরিবারের স্বজনদের ধারণা, স্ত্রীর ভালো না বাসা এবং টাকাপয়সা না থাকায় হতাশা থেকে আত্মহত্যা করেছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, ‘লোকমান নামের ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্ত্রীর ভালোবাসা না পেয়ে স্বামীর আত্মহত্যা

সর্বশেষ আপডেট : ০৫:২১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫