১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নকল সরবরাহ করতে গিয়ে প্রভাষকের কারাবাস, মুক্তির পর ফুলের মালা দিয়ে বরণ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:১৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 93

ছবি : সংগৃহীত

পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের ১২৬ সেট উত্তরপত্র (নকল) সরবরাহ করতে গিয়ে প্রভাষক শাফিকুল ইসলাম (৪২) গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন। রংপুরের বদরগঞ্জে পৌর শহরের ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষাকেন্দ্রে বৃহস্পতিবার (১৪ আগস্ট)  দুপুরে ঘটনাটি ঘটে।

পরদিন শুক্রবার তাঁকে বদরগঞ্জ থানা-পুলিশ রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।

পরে আদালত থেকে বের হওয়ার সময়ে পরীক্ষার্থীরা তাঁকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেয়। এমন ছবি ফেসবুকে ভাইরাল হলে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : আট বছর আগের বোতলবন্দি গোপন বার্তাটি মিলল ৪৫০০ মাইল দূরে

উপজেলার শিক্ষকরা বলেন, ‘একজন নকলবাজ শিক্ষককে হাতেনাতে ধরল গোয়েন্দা পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে থানায় মামলা হলো। আদালত জামিন দিলে ওই পরীক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়। এতে ওই প্রভাষককে আগামীতে নকল সরবরাহে আরও উৎসাহিত করা হলো।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নকল সরবরাহ করতে গিয়ে প্রভাষকের কারাবাস, মুক্তির পর ফুলের মালা দিয়ে বরণ

সর্বশেষ আপডেট : ০১:১৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫