নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ঠিকাদারির টাকা’ নিতে এসে আটক হয়েছেন।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে তিনি আটক হন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের হাছে হস্তানান্তর করা হয়।
রাকিব কবি জসীম উদ্দীন হলের ২০০৯-১০ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ছাত্রলীগের জয়-লেখক কমিটির সহ-সভাপতি ছিলেন।
আরও পড়ুন : রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই : পরিবেশ উপদেষ্টা
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিকাদারির কাজ করতেন রাকিবুল ইসলাম রাকিব। আজ দুপুরে রেজিস্ট্রার ভবনে সেই টিকা ‘ঠিকাদারির টাকা’ নিতে এসেছিলেন তিনি। পরে তাকে চিনতে পরে আটক করেন ছাত্ররা।
ঢাকা ডেস্ক 









