০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় অসামঞ্জস্য আছে: সালাহউদ্দিন আহমদ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৫৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 109

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। পুরোনো ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে বিএনপি অসামঞ্জস্য দেখছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে শিগগিরই মতামত জানানো হবে।

রোববার (১৭ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, ‘গত শনিবার আমরা খসড়া হাতে পেয়েছি। নির্দিষ্ট সময়ের মধ্যেই মতামত জানাব। আপাতত মনে হচ্ছে কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে এবং কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি।’

একই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জুলাই সনদে ঐক্যের স্বার্থে বিএনপি ছাড় দিয়েছে এবং সহযোগিতা করেছে। এখন বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।

তিনি আরও বলেন, সনদকে সাংবিধানিক রূপ দিতে হলে সংসদে যেতে হবে। কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যারা নানা দাবি তুলছে, তারা আসলে ব্যর্থ সরকারকে টিকিয়ে রাখতে সহায়তা করছে।

আরও পড়ুন : রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই : পরিবেশ উপদেষ্টা

গত শনিবার (১৬ আগস্ট) জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে বহুল প্রত্যাশিত জুলাই সনদের খসড়া পাঠিয়েছে। এতে সাংবিধানিক ও আইনি বৈধতা নিশ্চিত করার প্রস্তাব রাখা হয়েছে।

সনদে রয়েছে রাজনৈতিক ঐকমত্যে গৃহীত ৮৪ দফা বিষয় এবং বাস্তবায়নের আটটি অঙ্গীকারনামা। তবে বাস্তবায়ন প্রক্রিয়ার স্পষ্ট উল্লেখ নেই।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় অসামঞ্জস্য আছে: সালাহউদ্দিন আহমদ

সর্বশেষ আপডেট : ০৪:৫৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫