চাঁপাইনবাবগঞ্জে ডোবায় পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৭ আগস্ট) সদর ও শিবগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
এরমধ্যে পৌর এলাকার চরমোহনপুর-চকপাড়ার ডোবায় ডুবে মারা যায় দুই শিশু।
নিহতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মোজাহিদুর রিহান (৭) ও আব্দুল্লাহ আল আরিয়ান (৫) এবং শিবগঞ্জ উপজেলার দশরশিয়া গ্রামের আবু সাঈদ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, মহানন্দা নদীতে পানি বৃদ্ধির কারণে চরমোহনপুর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। সেখানকার একটি ডোবায় জমে থাকা পানিতে ডুবে যায় মোজাহিদুর ও আরিয়ান।
আরও পড়ুন : ইসরায়েলি হামলায় গাজায় ১০০ সাংবাদিক নিহত
অপরদিকে শিবগঞ্জ উপজেলার দশরশিয়া এলাকায় বাড়ির পাশে একটি ডোবায় ডুবে মারা যান আবু সাঈদ নামে ১৩ মাস বয়সের এক শিশু।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, বাড়ির পাশে খেলার সময় অসাবধানতা ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয় ।
ঢাকা ডেস্ক 









