০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজীপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কোপালো দুর্বৃত্তরা, অতঃপর-

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 82

ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরের গাছা এলাকায় আশিক চৌধুরী (৩২) নামে এক ওষুধ কোম্পানির  প্রতিনিধিকে কুপিয়ে দেড় লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ আগস্ট) রাত ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত প্রতিনিধি আশিক চৌধুরী (৩২) ব্রাহ্মণবাড়িয়ার দুর্গাপুর এলাকার আলম চৌধুরীর ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতে বড়বাড়ি এলাকা থেকে অটোরিকশায় করে বোর্ডবাজার যাচ্ছিলেন আশিক। ওই অটোরিকশায় আগেই যাত্রী সেজে বসেছিল দুর্বৃত্তরা। গাছা এলাকায় পৌঁছালে অটোরিকশাচালকসহ চারজন মিলে আশিকের ওপর হামলা চালায়।

তারা আশিকের কাছ থেকে দেড় লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আশিক বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তারা নগদ টাকা ও ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন : ১২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আশিককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে দেড় লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজীপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কোপালো দুর্বৃত্তরা, অতঃপর-

সর্বশেষ আপডেট : ০২:৫০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫