০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সিলেটে আড়াই লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৪৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • 80

সিলেট সদর উপজেলার ধুপাগুল পয়েন্ট ও মহালদি গ্রামে অবৈধভাবে লুট হওয়া আড়াই লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ। এ সময় সেনাবাহিনী, পুলিশ, আনসার ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল থেকে ধুপাগুল এলাকার বিভিন্ন ক্রাশার মিল ও মজুত স্থানে অভিযান চালিয়ে দেড় লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়। পরে মহালদি গ্রামে রাতের আঁধারে লুকিয়ে রাখা আরও এক লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়।

আরও পড়ুন : সাদা পাথর লুটের ঘটনায় গ্রেপ্তার ৫

ইউএনও খোশনূর রুবাইয়াৎ বলেন, “অবৈধভাবে লুট করা প্রায় আড়াই লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় সাদা পাথর লুটের অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।

প্রসঙ্গত, এর একদিন আগে শুক্রবারও সিলেটের কোম্পানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। উদ্ধার করা পাথরের অর্ধেক ইতোমধ্যে পুনরায় সাদা পাথরে ফেলা হয়েছে এবং বাকিগুলো প্রতিস্থাপন প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সিলেটে আড়াই লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

সর্বশেষ আপডেট : ০২:৪৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫