১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজশাহীতে কোচিং সেন্টারে মিলল অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:০১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • 72

ছবি : সংগৃহীত

রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করেছে সেনাবাহিনী।

শনিবার (১৬ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টায় কোচিং সেন্টারটি ঘিরে ফেলে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের একটি দল। পরে অভিযান পরিচালনা করে অস্ত্র ও বিস্ফোরক তৈরির উপকরণ ছাড়াও বেশ কিছু যোগাযোগ সরঞ্জাম পায় তারা।

কোচিং সেন্টারটির নাম ‘ডক্টর ইংলিশ’। এর পরিচালক রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্য।

আরও পড়ুন : পুতিনকে ট্রাম্পের স্ত্রীর ব্যক্তিগত চিঠি, যা লেখা আছে

সেনাবাহিনী সূত্র জানায়, অভিযানে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, বিভিন্ন কার্তুজ, তিন বক্স এয়ারগান শিশা, একটি ম্যাগনেট, ছয়টি দেশীয় অস্ত্র, একটি

জিপিএস, চারটি ওয়াকিটকি, একটি ট্রাজারগান, ১০টি সিমকার্ড, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫ বোতল মদ উদ্ধার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজশাহীতে কোচিং সেন্টারে মিলল অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম

সর্বশেষ আপডেট : ০২:০১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫