০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভারতের স্বাধীনতা দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন মোদি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • 75

ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে প্রায় পৌনে দুই ঘণ্টার ভাষণে তিনি অর্থনৈতিক স্বস্তি, সীমান্তের নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সরকারের দৃঢ় অবস্থান স্পষ্ট করে তুলে ধরেন।

মোদি বলেন, পেহেলগাম ঘটনার পর ‘অপারেশন সিঁদুর’ চালানো হয়েছিল ক্ষোভ ও দৃঢ়তার প্রকাশ হিসেবে। তার দাবি, ‘যা করা হয়েছে, তা গত কয়েক দশকে হয়নি।’

তিনি জানান, ২২ এপ্রিলের হামলার পর সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়—কোথায়, কখন, কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে, তা সম্পূর্ণভাবে সেনাদের সিদ্ধান্তে হয়েছে।

আরও পড়ুন : পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনে ফাঁকা গুলি, শিশুসহ হতাহত অনেক

প্রধানমন্ত্রীর অভিযোগ, সীমান্ত পেরিয়ে আসা সন্ত্রাসীরা সাধারণ মানুষকে ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করেছে, যা গোটা বিশ্বকে হতবাক করেছে। এই নৃশংসতার জবাবেই ছিল সামরিক অভিযানের কঠোর পদক্ষেপ।

ভাষণে মোদি অর্থনৈতিক সংস্কারের কথাও জানান। তিনি বলেন, ‘এই দীপাবলিতে দ্বিগুণ আনন্দের খবর দিচ্ছি—নতুন প্রজন্মের জন্য আমরা জিএসটি সংস্কার আনছি, যা করের বোঝা হ্রাস করবে।’

সরকারের তথ্যমতে, জুলাই থেকেই এ সংস্কারের প্রস্তুতি শুরু হয়েছে, যার মাধ্যমে কর ব্যবস্থা হবে আরও স্বচ্ছ ও কার্যকর।

অর্থনীতিবিদরা মনে করছেন, এই সংস্কার ব্যবসায় গতি আনবে এবং খুচরা বাজারে ভোক্তাদের ক্রয়ক্ষমতা বাড়াবে। মোদির বার্তায় যেমন ছিল উন্নয়নের প্রতিশ্রুতি, তেমনি সীমান্ত নিরাপত্তায় কঠোর অবস্থানেরও স্পষ্ট ঘোষণা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভারতের স্বাধীনতা দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন মোদি

সর্বশেষ আপডেট : ০৬:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫