০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভারত থেকে এলো ১০০ মেট্রিকটন পেঁয়াজ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:২৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • 91

পেঁয়াজের দাম কমল। ছবি: সংগৃহীত

প্রায় আট মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যার দিকে ভারত থেকে চারটি ট্রাক ১০০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে বন্দরে প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর পরিচালনায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম।

তিনি জানান, আট মাস আগে ভারত সরকার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল। বৃহস্পতিবার ভারত থেকে চারটি ট্রাকে করে ১০০ মেট্রিক টন পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরে এসেছে।

ব্যবসায়ীরা জানান, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমে আসবে।

এর আগে পেঁয়াজের বাজারদর নিয়ন্ত্রণে গত সোমবার ১২ আগস্ট পেঁয়াজ আমদানির ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভারত থেকে এলো ১০০ মেট্রিকটন পেঁয়াজ

সর্বশেষ আপডেট : ০৯:২৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫