০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:২১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • 64

মালয়েশিয়ার সরকারি সফরে গিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট জানিয়ে দিয়েছেন— ‘বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না।’

তিনি আশ্বাস দিয়েছেন, সবার কাছে গ্রহণযোগ্য, স্বচ্ছ ও উপভোগ্য একটি নির্বাচন আয়োজন করাই হবে তার সরকারের প্রধান লক্ষ্য।

বুধবার (১৩ আগস্ট) প্রকাশিত সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, ‘আমার দায়িত্ব হলো এমন একটি নির্বাচন নিশ্চিত করা, যা হবে সবার কাছে গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন ও আনন্দদায়ক। আমরা সেই লক্ষ্য অর্জনের পথে অনেক দূর এগিয়েছি। তবে আমাদের রাজনৈতিক ব্যবস্থায় দীর্ঘদিনের কারচুপি ও অপব্যবহার বন্ধে সংস্কার জরুরি।’

আরও পড়ুন : আগামী সপ্তাহেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ : ইসি সচিব

সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও মন্তব্য করেন তিনি। জানান, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে হাসিনার প্রসঙ্গ উঠে আসে। ড. ইউনূস বলেন, ‘আমি মোদিকে বলেছি— হাসিনাকে রাখতে পারেন, কিন্তু তার বিরুদ্ধে আমাদের বিচার চলবে। তবে তাকে বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া যাবে না।’

তিনি আরও জানান, মোদি তাকে জানিয়েছেন যে সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব নয়। ‘আমরা হাসিনাকে আনতে যুদ্ধ করব না, কিন্তু তার সমর্থকরা যেন আর দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে,’ যোগ করেন প্রধান উপদেষ্টা।

পাকিস্তান ও চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, ভারতের সঙ্গেও সুসম্পর্ক চান তিনি। ‘ভারত চাইলে বিনিয়োগ করতে পারে, যেমন অন্য দেশগুলোও পারে। সুযোগ যার, ব্যবহার সে-ই করবে। শুধু চীনকে সুযোগ দেওয়া হচ্ছে— বিষয়টি এমন নয়।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সর্বশেষ আপডেট : ০১:২১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫