১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গলায় সুপারি আটকে ৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৩৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • 120

জামালপুরের মাদারগঞ্জে গলায় সুপারি আটকে সাফুয়ান নামে মাত্র ৮ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া গ্রামে।

পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে মা’য়ের সঙ্গে নানা সুরুজ মিয়ার বাড়ি বেড়াতে আসে ছোট্ট সাফুয়ান। সেদিন সকালে ঘরে খেলার এক পর্যায়ে হঠাৎ একটি আস্ত সুপারি মুখে দেয় সে। মুহূর্তেই তা গলায় আটকে শ্বাসরোধ হতে থাকে।

আরও পড়ুন : শেখ মুজিবুকে নিয়ে যা বললেন নাহিদ

আতঙ্কিত পরিবারের সদস্যরা দ্রুত সুপারি বের করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে শিশুটিকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে—কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মঞ্জরুল বারী রাকিব জানান, শিশুটির গলায় বড় একটি সুপারি আটকে ছিল। হাসপাতালে আনার আগেই শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়।

স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ছোট শিশুদের নাগালের বাইরে বিপজ্জনক বস্তু রাখার আহ্বান জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গলায় সুপারি আটকে ৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

সর্বশেষ আপডেট : ০৬:৩৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫