রাজধানী ঢাকার আকাশ আজ (১৫ আগস্ট) আংশিক মেঘলা থাকতে পারে, সাথে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস কার্যকর থাকবে।
পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে।
আরও পড়ুন : রাতের মধ্যে ১১ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, সর্বশেষ সারাদেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগস্টের এই সময়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা কিছুটা বাড়বে। তবে ঢাকায় আজকের বৃষ্টি হবে স্বল্পস্থায়ী এবং মাঝে মাঝে বিরতি দিয়ে।
ঢাকা ডেস্ক 









