১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঝিনাইদহে মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষে ২ স্কুলছাত্র নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৫১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 92

ঝিনাইদহের সদর উপজেলায় বাইসাইকেলও ২ মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার রাতে উপজেলায় দড়িগোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

নিহতরা হলো- উপজেলার দড়িগোবিন্দপুর গ্রামের কোরবান আলীর ছেলে আরাফাত হোসেন (১৬) ও একই গ্রামের ইমরান হোসেনের ছেলে শিহাব (১৬)।

ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আরাফাত ও শিহাব কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র ছিলো।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত ৮টার দিকে শিহাব ও আরাফাত মোটরসাইকেলে পার্শ্ববর্তী বয়েরাতলা বাজারে যাচ্ছিলো। পথে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও বাইসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়।

আরও পড়ুন :  হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম

তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে ফরিদপুরে স্থানান্তর করেন চিকিৎসক। পরে ফরিদপুরে যাওয়ার পথে শিহাব ও ঢাকায় যাওয়ার পথে আরাফাত মারা যায়।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঝিনাইদহে মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষে ২ স্কুলছাত্র নিহত

সর্বশেষ আপডেট : ১০:৫১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫