১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কোম্পানীগঞ্জে সাদা পাথর লুটপাট: অভিযানে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 98

ছবি : সংগৃহীত

সাদা পাথর লুটের ঘটনায় সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (১৩ আগস্ট) দিনভর চলা এ অভিযানে সাদা পাথর থেকে ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয় ও জাফলংয়ে পাথর পরিবহনে ব্যবহৃত ১০০ টি নৌকা ধ্বংস করা হয়।

বুধবার সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে সাদাপাথর ও আশপাশের এলাকায় এ অভিযান চলে। সাদা পাথরের পাশের কালাইরাগ এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এসব পাথর আবার সাদাপাথর স্পটে ফিরিয়ে আনা হবে বলে জেলা প্রশাসন জানায়।

এ ছাড়া কলাবাড়ি এলাকায় পাথর ভাঙার কাজে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রের বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে সেনাবাহিনী সহায়তা করে।

একইভাবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বল্লাঘাট, ঝুমপাহাড় ও জিরো পয়েন্ট এলাকায়ও বুধবার বেলা একটা থেকে চারটা পর্যন্ত অবৈধ পাথর ও বালু উত্তোলন ঠেকাতে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলি রানী দেব।

আরও পড়ুন : ঘুষ খেলে কর্মকর্তাদের ফাঁসিতে ঝোলানোর হুঁশিয়ারি ধর্ম উপদেষ্টার

অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত ১০০টি বারকি নৌকা ভেঙে ফেলা হয়। সেখানে অবৈধভাবে উত্তোলন করা ১৩০ ফুট বালু জব্দ করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলি রানী দেব বলেন, জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনের যুক্ত প্রায় ১০০টি নৌকা আটক করে তা ভেঙে ফেলা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ১২ হাজার ঘট ফুট পাথর। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন রোধে সিলেট জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কোম্পানীগঞ্জে সাদা পাথর লুটপাট: অভিযানে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার

সর্বশেষ আপডেট : ১২:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫