০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আগামী সপ্তাহেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ : ইসি সচিব

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 81

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে এটি প্রকাশ করা হবে। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ তৈরি হবে, তা পরে জানানো হবে।’

প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে তিনি জানান, এ নিয়ে কমিশনের আরও আলোচনা বাকি আছে। আলোচনার পর বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন : জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা জানাল ইসি

এছাড়া নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ৩১৮টি আবেদন জমা পড়েছে বলে জানান ইসি সচিব। আবেদনগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

এদিনের বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘জাতীয় পার্টি ভবিষ্যতে সুষ্ঠু, নিরপেক্ষ ও সংবিধান অনুযায়ী নির্বাচন চায়।’

তিনি সুষ্ঠু ভোটের জন্য বর্তমান সরকারের ওপর আস্থা প্রকাশ করেন এবং দলের একটি গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগকে অবৈধ বলে মন্তব্য করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে গতি বাড়ছে। রোডম্যাপ ঘোষণার পর নির্বাচন প্রস্তুতি আরও স্পষ্ট হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আগামী সপ্তাহেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ : ইসি সচিব

সর্বশেষ আপডেট : ০৪:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫