০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজকের আবহাওয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:২২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • 99

ছবি : সংগৃহীত

রাজধানীতে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির পাশাপাশি আকাশে জমেছে কালো মেঘ, যা দিনভর আরও বৃষ্টির আভাস দিচ্ছে।

আবহাওয়া অফিসও জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (১৩ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।

এতে বলা হয়, মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭ জরুরি নির্দেশন

এর আগে মঙ্গলবার রাতে আবহাওয়া অফিস জানায়, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, বাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজকের আবহাওয়া

সর্বশেষ আপডেট : ১০:২২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫