০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেডিকেল ছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে চিরকুট ও সিরিঞ্জ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 76

শরিফা ইয়াসমিন সৌমা। ছবি : সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজের হোস্টেল থেকে শরিফা ইয়াসমিন সৌমা (২১) নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে সৌমার নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সৌমা এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খুলনার খালিশপুরে।

সৌমার কক্ষে আরও একজন ছাত্রী থাকেন। তিনি জানান, সকালে তিনি ক্লাসে যাওয়ার সময় তিনি সৌমাকে ঘুমিয়ে থাকতে দেখেন। পড়াশোনা ও ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন হতাশায় ভুগছিলেন সৌমা।

আরও পড়ুন : কিশোরগঞ্জে বিএনপি–যুবদল সংঘর্ষে আহত ১০

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, ওই ছাত্রীর পাশে ৫ পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে মানসিক চাপ ও নানা কষ্টের কথা উল্লেখ আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সৌমা শরীরে ইনজেকশন প্রয়োগ করে আত্মহত্যা করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মেডিকেল ছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে চিরকুট ও সিরিঞ্জ

সর্বশেষ আপডেট : ১০:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫