ইউক্রেনের ওডেসায় সাঁতার কাটতে গিয়ে সি মাইনের বিস্ফোরণে ৩ পর্যটক নিহত হয়েছেন যাদের মধ্যে দুই পুরুষ ও এক নারী রয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, জাটোকার কাছাকাছি সৈকতে যেখানে সাঁতার কাটা নিষিদ্ধ, সেখানে তারা ‘বিস্ফোরক ডিভাইস’-এর আঘাতে প্রাণ হারিয়েছেন।
রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকেই ইউক্রেনের কৃষ্ণসাগরের অনেক সৈকতকে অনিরাপদ ঘোষণা করা হয়েছে, যদিও এটি আগে জনপ্রিয় ছুটি কাটানোর স্থান ছিল। কর্মকর্তারা পর্যটকদের নিষিদ্ধ এলাকায় সাঁতার না কাটার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন : মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড যেভাবে বাড়াবেন
স্থানীয় গণমাধ্যম ডুমস্কায়াকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে (ব্রিটিশ সময় ৯:৩০) কারোলিনো-বুহাজ ও জাটোকার মাঝামাঝি এলাকায় বিস্ফোরণ ঘটে।
অঞ্চলটির গভর্নর ওলেহ কিপার বলেছেন, ‘তিনজনই নিষিদ্ধ বিনোদন এলাকায় সাঁতার কাটার সময় বিস্ফোরক ডিভাইসে নিহত হয়েছেন।’
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি এবং পর্যটকদের নিরাপত্তা নির্দেশনা অমান্য না করার সতর্কতা দিয়েছে।
তারা অজ্ঞাত দুইটি বস্তুর বিস্ফোরণের ফলে সাঁতার কাটার সময় মারা গেছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
ঢাকা ডেস্ক 









