০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভারতে ২০০ লোকের যৌন নির্যাতনের শিকার ১২ বছর বয়সী বাংলাদেশি শিশু!

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • 75

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলায় যৌন নির্যাতনর শিকার ১২ বছর বয়সি বাংলাদেশি এক শিশু। তার অভিযোগ, ভাসাইয়ের কাছে নাইগাঁওয়ে অবস্থিত একটি পতিতাবৃত্তির চক্রের কাছ থেকে উদ্ধারের আগে তিন মাস ধরে ২০০ জনেরও বেশি পুরুষ তাকে যৌন নির্যাতন করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও নিউজ১৮ সোমবার (১১ আগস্ট) এ খবর দিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, এনজিও এক্সোডাস রোড ইন্ডিয়া ফাউন্ডেশন এবং হারমনি ফাউন্ডেশনের সহায়তায় গত ২৬ জুলাই মীরা-ভায়ন্দর ভাসাই-ভিরার (এমবিভিভি) পুলিশের মানব পাচার-বিরোধী ইউনিটের এক অভিযানে ওই শিশুকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

হারমনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-সভাপতি আব্রাহাম মাথাই বলেন, ‘১২ বছর বয়সি মেয়েটি জানিয়েছে যে তাকে প্রথমে গুজরাটের নাদিয়াদে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তিন মাস ধরে ২০০ জনেরও বেশি পুরুষ তাকে যৌন নির্যাতন করে। মেয়েটি তার কৈশোরও দেখেনি, কিন্তু তার শৈশব কেড়ে নিয়েছে এই ধরনের নৃশংস ব্যক্তিরা।’

আরও পড়ুন : বজ্রসহ তিন বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

মাথাই জানান, স্কুলে একটি বিষয়ে ফেল করার পর বাবা-মায়ের বকার ভয়ে মেয়েটি তার পরিচিত এক নারীর সাথে পালিয়ে এসেছিল। ওই নারী তাকে গোপনে ভারতে এনে পতিতাবৃত্তিতে ঠেলে দেয়।

পুলিশ কমিশনার নিকেত কৌশিক বলেন, ‘যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিসহ নেটওয়ার্কের সাথে জড়িত সবাইকে খুঁজে বের করার জন্য অভিযান চলছে।

তিনি আরও জানান, এমবিভিভি পুলিশ পুরো নেটওয়ার্কটি উন্মোচন করতে এবং দুর্বল কিশোর-কিশোরীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভারতে ২০০ লোকের যৌন নির্যাতনের শিকার ১২ বছর বয়সী বাংলাদেশি শিশু!

সর্বশেষ আপডেট : ০৪:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫