১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজীপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • 69

ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (০৯ আগস্ট) রাতে ভুক্তভোগী শিশুর বাবা এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন, যা পরে মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ মোড়ল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন কাওরাইদ ইউনিয়নের মোড়ল পাড়া গ্রামের শফিকুল ইসলাম হায়দার (৪৫), জসীম উদ্দীন (৩০), বাবলু মিয়া (২৫) ও সাব্বির আহমেদ (২০)।

মামলা সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করে। ২০ দিন আগে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টির কারণে সে একটি দোকানে আশ্রয় নেয়। ওই অভিযুক্ত শিশুটিকে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে পান করায়। পরে অচেতন অবস্থায় শিশুটিকে পাশের গজারি বনে নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে।

আরও পড়ুন : কেউ ডাক না শোনায় নিজের বাইকেই স্ত্রীর মরদেহ বেঁধে নেন স্বামী , ভিডিও ভাইরাল

এ সময় অভিযুক্তরা পুরো ঘটনার ভিডিও ধারণ করে এবং কারও কাছে বিষয়টি না বলার জন্য শিশুটিকে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে হত্যার হুমকি দেয়। পরে ভিডিওটি প্রকাশের ভয় দেখিয়ে তাকে একাধিকবার গণধর্ষণ করে।

জানা যায়, ঘটনার বিষয়ে ভয়ে শিশুটি প্রথমে পরিবারের কাউকে কিছু জানায়নি। কিন্তু অভিযুক্তরা ভিডিওটি বিভিন্ন ফেসবুক মেসেঞ্জার গ্রুপে ছড়িয়ে দেয়। ভিডিওটি শিশুর ভাইয়ের নজরে আসার পর সে পুরো ঘটনা পরিবারকে খুলে বলে।

পরে অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দিতে থাকে। এ নিয়ে শনিবার শিশুর পিতা শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগীর ভাই বলেন, ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্তরা আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, অভিযোগ পাওয়ার পর মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজীপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ

সর্বশেষ আপডেট : ০৬:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫