০২:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজকের আবহাওয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৪৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • 66

আবহাওয়া ভবন। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার (১০ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আরও পড়ুন : আজকের আবহাওয়া

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সর্বশেষ ১২০ ঘণ্টার সারাদেশের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে গরমের অনুভূতি কিছুটা তীব্র হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকায় উত্তরের ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় গরমের চাপ কমবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজকের আবহাওয়া

সর্বশেষ আপডেট : ০৯:৪৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫