১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সুদের টাকার জন্য ৭ মাসের শিশু আটকে রাখেন সুজা মিয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • 135

শিশু। প্রতীকী ছবি

সুদের টাকার জন্য ৭ মাস বয়সী এক শিশুকে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (৯ আগস্ট) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুর্গাপুর গ্রামের সুজা মিয়া (৪৫), তার স্ত্রী দুলালী বেগম (৪২), ছেলে দুলাল (২২) ও আলালকে (১৮) আটক করা হয়েছে।

পুলিশ জানায়, দুর্গাপুর গ্রামের আব্দুল মতিন কিছুদিন আগে একই গ্রামের সুজা মিয়ার কাছ থেকে সুদের ওপর ৫০ হাজার টাকা নেন। কিন্তু সুদের টাকা বাকি পড়ায় শনিবার সকালে মতিনের ৭ মাসের কন্যা শিশুকে নিজেদের বাড়িতে নিয়ে যায় এবং আটকে রাখে।

এ সময় শিশুটিকে আনতে পাঁচবার চেষ্টা করেও ব্যর্থ হন তার মা। এ সময় তারা স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে গেলে সুজা মিয়া জানান, টাকা পরিশোধ না করা পর্যন্ত শিশুটিকে ফেরত দেওয়া হবে না।

আরও পড়ুন : সৌদিতে ৬ মাস ধরে আটকে আকাশের লাশ, মায়ের আহাজারি

পরে বাধ্য হয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন আব্দুল মতিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং শিশুটিকে উদ্ধার করে। পাশাপাশি ওই চারজনকে আটকও করা হয়।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম তালুকদার বলেন, সুদের টাকার জন্য ৭ মাসের এক শিশুকে আটকে রাখার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সুদের টাকার জন্য ৭ মাসের শিশু আটকে রাখেন সুজা মিয়া

সর্বশেষ আপডেট : ১০:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫