০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মৌলভীবাজারে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:১৬:০১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • 93

মৌলভীবাজারের কমলগঞ্জে রাফি আহমেদ (২৮) নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রাফি স্থানীয় মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা ও ছত্তার মিয়ার ছেলে। তিনি রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সকালে রাফি ঘুম থেকে না ওঠায় তারা ডাকতে যান। ঘরে প্রবেশ করে তারা দেখেন, খাটের ওপর রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ পড়ে আছে। এরপর তারা দ্রুত পুলিশে খবর দেন।

আরও পড়ুন : টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল অজ্ঞাত ব্যক্তির টুকরো করা মরদেহ

পরিবারের দাবি, রাফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যার কারণ উদ্ঘাটনে কাজ চলছে।’

স্থানীয়দের মধ্যে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যেই প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মৌলভীবাজারে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার

সর্বশেষ আপডেট : ০৪:১৬:০১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫