০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সারা দেশে জমাটবদ্ধ মেঘ, ভারী বৃষ্টির পূর্বাভাস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • 56

ছবি: সংগৃহীত

সারা দেশের আকাশ শুক্রবার সকাল থেকেই জমাটবদ্ধ মেঘে ঢেকে আছে। এমন পরিস্থিতিতে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবার কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজ শুক্রবার (০৮ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

এতে আরো বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পাশাপাশি শনিবার (৯ আগস্ট) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন : আজকের আবহাওয়া

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশালে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিটে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সারা দেশে জমাটবদ্ধ মেঘ, ভারী বৃষ্টির পূর্বাভাস

সর্বশেষ আপডেট : ০৩:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫